আত্রাইয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রেজিস্ট্রেশন ক্যাম্প

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে রক্ত গ্রহণ, গ্রুপ নির্ণয় ও রেজিস্ট্রেশন করে সনদ প্রদানের মাধ্যমে এ ক্যাম্পের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর অর্গানাইজেশন ওয়েবসাইট ভিত্তিক ডাটাবেজ তৈরি করেছেন। এ ডাটাবেজডের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন করা ও ব্লাড ডোনার খোঁজা যায়। তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এ সুন্দর উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের বিস্তার ঘটানোর লক্ষে সার্বিক সহযোগিতা কামনা করেন।
কর্মসূচিতে প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন, সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীন, সহ-প্রতিষ্ঠাতা মুন্না আহমেদ, সমন্বয়কারী সারোয়ার জাহান তৌফিক, কোষাধ্যক্ষ সনি মোল্লা, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
রাণীনগর অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীন জানান, আমাদের এই প্রচেষ্টা কেবল একটি প্রযুক্তি নির্ভর উদ্যোগ নয়, এটি মানুষের জন্য মানুষের কাছে পৌঁছে যাবার এক মানবিক অঙ্গীকার। তিনি আরও জানান, বর্তমানে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন প্রায় ২ হাজার এবং আজ রক্তদান পূর্বক গ্রুপ নির্ণয় করেছেন ৩শোর অধিক মানুষ।