সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পোরশায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন ও জামায়াতের মিছিল ও সমাবেশ

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন
পোরশায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন ও জামায়াতের মিছিল ও সমাবেশ
পোরশায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন ও জামায়াতের মিছিল ও সমাবেশ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলাম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সারাইগাছী বাজারে উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের নওগাঁ-১ আসনের মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শাহ্।
অপরদিকে, বিকাল ৪টায় উপজেলার নিতপুরে উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাগর আলী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম।