নাটোরে ৫- দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ-মিছিলও সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি :
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫- দফা দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের মাদ্রাসা মোড় চত্বর থেকে সংগঠনটির নাটোর জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ ও মিছিল শুরু করা হয় হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা আমীর অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম-এর সভাপত্বিতে বক্তব্য দেন, নাটোর সদর আসনের এমপি প্রার্থী ও জেলার নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি.অধ্যাপক সাদেকুর রহমান, শহর আমীর.মাও.রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমীর মাও.মীর নুরুন্নবীসহ অন্যরা। একর্মসূচীটি সঞ্চালনা করেন, জেলা জেলা এ্যাসি:সেক্রেটারি মো: আআতিকুল ইসলাম রাশেল।
এসময় শ্রমিক সভাপতি মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা উপজেলা আমীর আব্দুর রব, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক আলী আল মাসুদ (মিলন)সহ অন্যান্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচী থেকে বক্তারা, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পি.আর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫- দফা দাবি উল্লেখ করেন।