সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ কোম্পানির শ্রমিকসহ নিহত ২

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ অপরাহ্ন
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ অপরাহ্ন

নাটোর প্রতিনিধি:


নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর প্রাণ এ্যাগ্রো কোম্পানির এক শ্রমিক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রিন বোঝাই ট্রাকের চাপায় দিদারুল ইসলাম (৫০) নামে নিহত হয়। এসময় ট্রাকের চালক রবিউল ইসলাম ও সহকারী নাজমুল হোসেনকে আটক করা হয়েছে।

নিহত দিদারুল ইসলাম নাটোর সদর উপজেলার হাড়িগাছা গ্রামের বাসিন্দা হাজ্বীনুর মোহাম্মাদ এর ছেলে এবং তিনি নাটোর প্রাণ কোম্পানির ষ্টোরে জুনিয়র এক্সকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। এবিষয় নিশ্চি করেছেন, পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মে ল হক ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে তার কর্মস্থল প্রাণ এ্যাগ্রো কোম্পানিতে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেরে আসা রাজশাহীগামী টিন বোঝাই একটি ট্রাক নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে দিদারকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অববোধ করে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে। পরে প্রশাসনের অনুরোধ তা সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবিষয় রাজশাহী পোবা হাইওয়ে থানার ওসি মোজাম্মল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে ট্রাকসহ চালক রবিউল ইসলাম ও সহকারী নাজমুল হোসেনকে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে প্রাণ কো¤পানীর গেটে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

অপরদিকে বৃহস্পতিবার বিকালে নাটোর-বগুড়া মহাসড়কে হাগুরিয়া এলাকায় এক প্রাইভেটকার ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শাকিল নামে এক স্কুল ছাত্র নিহত হয়। নিহত শাকিল সদর উপজেলার পূর্ব হাগুরিয়ার খলিলের ছেলে ও দিঘাপতিয়া পিএন উচ্চ-বিদ্যালয়ের ছাত্র।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুর হোসেন জানান, নাটোর থেকে বগুড়া গামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৪৯৯) নাটোর-বগুড়া মহাসড়কের হাগুড়া নামক স্থানে পৌছিলে। এসময় সেখানে শাকিল নামে এক স্কুল ছাত্র নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নাটোর শহরে আসার সময় প্রাইভেটকার ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাকিল নিহত হয়। উভয় ঘটনায় আইনগত কাজ চলমান রয়েছে।