সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দর মতবিনিময়

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন
নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দর মতবিনিময়
নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দর মতবিনিময়

নাটোর প্রতিনিধি:


নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় শহরের নিতা বাজার শ্রী মহাপ্রভুর মন্দিরে জেলা পূজা উদযাপন কমিটির সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এতে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার (বাচ্চার) সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম।

মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর (নাটোর সদর – নলডাঙ্গা২) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল,শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ , সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন, সদর থানা জামাতের সেক্রেটারি অধ্যাপক হারুনুর রশিদ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়।

এ সময় বক্তারা বলেন,দেশের সনাতন ধর্ম্ববলীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপূজায় পরাজিত কোন শক্তি যেন কোন ধরনের নাশকতা ঘটনাতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
যখনই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা আসে, তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরী করে।

সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। জামায়াতে ইসলামী সব সময় সংখ্যালঘ সম্প্রদায়ের পাশে থাকবে।
এছাড়া ও মতবিনিময় সভায় সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার শীল, সাধারণ সম্পাদক চক্রবর্তীসহ ও ও শ্রী মহাপ্রভু মন্দিরের কমিটি ও পৌর এলাকার বিভিন্ন মন্দির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।