সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মহিলা পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে সমাপনী সভা অনুষ্ঠিত

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
মহিলা পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে সমাপনী সভা অনুষ্ঠিত
মহিলা পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে সমাপনী সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:


‘তৃণমূলে সংগঠন সংহত করি, গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্টার সংগ্রাম শক্তিশালী করি’-সাংগঠনিক মাস ২০২৫ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার এক সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সংগঠন উপপরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের উপরবাজার সংগঠন নিজস্ব কার্যালয়ে এ সাংগঠনিক মাস (২০২৫) পালন করা হয়। সমাপনী অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামা বসাক।

এতে উপস্থিত থেকে অন্যদের বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার প্যানেল এ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, ভি পি কৌশলী এ্যাড আব্বাস আলী, ইউনাইটেড প্রেসক্লাবের সহ সভাপতি সুফি সান্টু,আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ চন্দ্র উরাও, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান প্রমূখ ।

সভায় জেলা শাখার প্রতিনিধিদের মধ্যে ছিলেন মহিলা পরিষদ নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহানা আফরোজ শিল্পী, সংগঠন সম্পাদক মাকসুদা পারভীন, প্রচার সম্পাদক শেফালী পাল, পরিবশে সম্পাদক তসলিমা খান সহ নাটোরের জেলা শাখা, বিভিন্ন পাড়া শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য শিল্পী ঘোষ।
এ সময় বক্তারা বলেন, নারী-পুরুষের বৈষম্যমুক্ত, মানবিক, গণতান্ত্রিক সংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক সংগঠককে মানবিক মানুষ হিসেবে সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান সভার বক্তারা।

এ বিষয়ে সংগঠন সম্পাদক মাকসুদা পারভীন বলেন সাংগঠনিক মাস ২০২৫ পালনে নাটোরে আমরা জেলা, পাড়া ও তৃণমুলে সভা করেছি। সকল জেলার সাথে আমরাও সাংগঠনিক মাস পালনে সভাসমাবেশ, সদস্যকরণ, সদস্য নবায়নের কাজ করা হয়েছ। এছারা সাংগঠনিক মাস ২০২৫ পালনে কেন্দ্রীয় সার্কুলারের সাথে সমন্বয় করে নাটোর জেলা শাখায় যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে । এর মধ্যে সাংগঠনিক পক্ষ ২০২৫ পালনের উদ্বোধনী সভা, তৃনমূল শাখায় কর্মীসভা দুটি, জেলা শাখার আওতাধীন তৃণমূল কমিটির সাথে সাংগঠনিক পক্ষ ২০২৫ পালনে এবং সদস্য তৈরী ও নবায়ন করা হয়েছে। এছারা ‘‘বাংলাদেশের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ’’ বিষয়ে তরুণীদের সাথে মতবিনিময় সভা, নিজস্ব উদ্যোগে সৃজনশীল কর্মসূচি হিসেবে বিদ্যালয়ের ৭ম,৮ম ও ৯ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা করা, ‘মোবাইল ফোনের আশক্তি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের বড় অন্তরায়’ এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।

উল্লেথ্য বাংলাদেশ মহিলা পরিষদ সুদীর্ঘ ৫৫ বছর ধরে নারীর মানবাধিকার রক্ষা ও সমতা প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর’২০২৫ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সাংগঠনিক মাস ঘোষণা করা হয় ।