সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাউয়েটের ২০তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৪ অপরাহ্ন
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৪ অপরাহ্ন
বাউয়েটের ২০তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বাউয়েটের ২০তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২০তম শৃঙ্খলা কমিটির সভা বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ১৯তম শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী, অভিযোগ কমিটির প্রতিবেদন পর্যালোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের ইসিএসএমই-এর ডেপুটি কমান্ড্যান্ট, কর্নেল মো. সোহেল আহমেদ, পিএসসি, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম,

ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. রুবেল বাসার, প্রক্টর ও সদস্য সচিব সিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মো. মাহমুদুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:) প্রমূখ।