সোমবার, আগস্ট ২৪, ২০২৬

৩১ দফা বাস্তবায়নে পত্নীতলায় নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৭ অপরাহ্ন
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৭ অপরাহ্ন
৩১ দফা বাস্তবায়নে পত্নীতলায় নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত
৩১ দফা বাস্তবায়নে পত্নীতলায় নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত

oplus_0

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


আগামীর রাষ্ট্র নায়ক দেশনেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ঐক্যবদ্ধ আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় বিএনপির কর্মীসমাবেশ, মতবিনিময় সভা ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রেমর উদ্বোধন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মাটিন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবপুর হাইস্কুল মাঠে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।

মাটিন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাফফর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলা বিএনপির নেতা দেওয়ান ফেরদৌস হাসান ও আমজাদ হোসেন, নজিপুর পৌর বিএনপি নেতা এম.আর মোস্তফা, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি ও বিএনপি নেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ঘোষনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আল আমিন, আমাইড় ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর সবুর খান, দিবর ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার, ছাত্রদল নেতা রাকিবুল হাসান, ইউনিয়ন বিএনপির নেতা রায়হানুল ইসলাম বিদ্যুৎ ও আব্দুর রউফ প্রমুখ। এসময় পত্নীতলা ও ধামইরহাট উপজেলার নাজিবুল্লাহ সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।