সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নাটোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা দল

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮ অপরাহ্ন
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮ অপরাহ্ন
নাটোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা দল
নাটোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা দল

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেয়া হয়।

নাটোর প্রতিনিধি:


নাটোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা লাভ করেছে সদর উপজেলা দল। আর রানারআপ হয়েছে বড়াইগ্রাম উপজেলা দল।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বড়াইগ্রাম উপজেলা দলকে ১-০ গেলে পরাজিত করে বিজয় অর্জন করে সদর উপজেলা দল।
নাটোরের জেলা প্রশাসক মিস আসমা শাহিন এর নির্দেশনায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত এর সহযোগীতায় নাটোর সদর উপজেলা দল বিজয়ী হয় এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এ খেলা দেখতে এদিন দুপুর পর থেকে নাটেরের বিভিন্ন প্রান্ত থেকে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকদের উল্লাসে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের চিৎকার-হর্ষধ্বনিতে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে ষ্টেডিয়াম।
খেলাপ্রেমী দর্শকরা জানান, জেলা প্রশাসকের উদ্যোগে এমন টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, প্রতিবছর নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত থাকবে এবং নাটোর জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

এসময় জেলা প্রশাসক বলেন, “এই আয়োজন কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং নাটোরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখান থেকে উঠে আসা খেলোয়াড়রা শুধু জেলা নয়, জাতীয় পর্যায়েও নিজেদের যোগ্যতার পরিচয় দেবে বলে আমরা আশা করি।”
তাঁর মতে, এ ধরনের প্রতিযোগিতা থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে, যারা ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য বয়ে আনবে।
পরে বিজয়ী দলকে ১লক্ষ টাকার চেক ও কাপ এবং রানার্সআপ অর্জনকারী দলকে ৫০হাজার টাকার চেক ও কাপ পুরুষ্কার দেয়া হয়। এছারাও সেরা খেলোয়ার ও গোলরক্ষক এবং ক্রীড়া প্রেমীদেরকে পুরুষ্কৃত করা হয়।

এসময় অন্যানদের মধ্যে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফ আদনান, মারুফ আফজাল রাজন,মোঃ মেহেদী হাসান,ফাহমিদা আফরোজ,লায়লা জান্নাতুল ফেরদৌস,মাজহারুল ইসলাম,প্রিয়াংকা দাস, সাংবাদিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর নাটোর জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মিস আসমা শাহিন। এতে জেলার ৭টি উপজেলা দল এবং একটি পৌরসভা এতে অংশ নেয়।