সোমবার, আগস্ট ২৪, ২০২৬

গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০ অপরাহ্ন
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০ অপরাহ্ন
গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দুর্গা মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত নিয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ফরিদউজ্জামান, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন দেব বর্মন, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহাসহ অন্যরা। সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে গোমস্তাপুর থানা পুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে । এ সময় সকলের সহযোগিতা চেয়েছেন তারা। উল্লেখ্য, এবার উপজেলার ৩২ টি পূজা ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।