সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নওগাঁয় ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ন
WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ন
নওগাঁয় ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁয় ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নওগাঁর ধামইরহাট থানার আমাইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ধৃত আসামী ধামুইরহাট থানার রঘুনাথপুরের আব্দুল মতিনের ছেলে তরিকুল ইসলাম (৩৬)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।