সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নাটোরে ভুল চিকিৎসার অভিযোগের বেসরকারি হাসপাতালের সকল চিকিৎসা সেবা বন্ধ

WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯ অপরাহ্ন
WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯ অপরাহ্ন
নাটোরে ভুল চিকিৎসার অভিযোগের বেসরকারি হাসপাতালের সকল চিকিৎসা সেবা বন্ধ
নাটোরে ভুল চিকিৎসার অভিযোগের বেসরকারি হাসপাতালের সকল চিকিৎসা সেবা বন্ধ

নাটোর প্রতিনিধি:


নাটোর শহরের আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বেসরকারি হাসপাতালটির সকল চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত হাসপাতালে সরেজমিনে দিয়ে জেলার সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন এই নির্দেশ দেন।
সিভিল সার্জন জানান, গত ২৭ জুলাই নাটোরের একডালানারায়নপুর এলাকার গার্মেন্টসকর্মী মানিক মিয়া পেটের ব্যথা নিয়ে আল-হেরা হাসপাতালে ভর্তি হন। একইদিন হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিন একজন সহকারীকে সঙ্গে নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। এরপর রোগীকে এক সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি রাখা হয়। রোগীর অবস্থার অবনতি হলে তার পরিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা জানান, আগের চিকিৎসায় ভুল ছিল। এরপর থেকে মানিক মিয়া নিঃস্ব প্রায়। জমি বিক্রি করে তিনি এখনো চিকিৎসাধীন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল চিকিৎসার বিষয়টি তুলে ধরায় রোগীর স্বজনদের হুমকি দেন অভিযুক্ত চিকিৎসক ডা. শামিম উদ্দিন। এরপর রোগীর পরিবার লিখিত অভিযোগ করে, এবং তদন্তে ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা মিললে সিভিল সার্জন হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

ঘটনার পর নাটোর ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের নেতারা মানিক মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন এবং অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাৎকারে কথা বলবেন বলে জানান।