রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদের স্মরণসভা অনুষ্ঠিত

WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৪ অপরাহ্ন
WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত জেলা সম্পাদক গোলাম রশিদ স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস।

জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মো.আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,গোলাম রশিদের বোন পারভিন কবীর,আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির(সনাক) সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া,বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাহবুবুর রহমান মিন্টু,শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন,জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ আসলাম কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের যুগ্ন সম্পাদক মারুফুল হক।
বক্তারা বলেন, গোলাম রশিদ একজন একনিষ্ঠ, দক্ষ স্কাউট লিডার ছিলেন।ছিলেন সমাজসেবীও। দীর্ঘদিন সফলতার সঙ্গে স্কাউটিং করেছেন।বিপদে-আপদেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৮৪-৮৫ সালে মুক্ত মহা দলে বয়স্কাউট হিসেবে যোগ দেওয়ার পর সক্রিয় স্কাউটিং থেকে তিনি কখনই বিচ্ছিন্ন হননি। সরাসরি সরকারি কোন অনুদান ছাড়াই স্থানীয় মানুষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় যে সাততলা ফাউন্ডেশনের দোতলা স্কাউট ভবন নির্মিত হয়েছে,তাঁর সিংহভাগ কৃতিত্ব গোলাম রশিদের। এমন নিবেদিতপ্রাণ স্কাউটারের শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়।