আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ -৬(আত্রাই -রাণীনগর)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, আগামী ফেব্রয়াারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের ঐকমত্য তৈরি হয়েছে। সেই নির্বাচন যাতে না হয় সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে । আমাদের সকলকে সেই ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
জাতীয় সংকট সমাধান ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু একটি চিহ্নিত মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।
উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান সাগর, সহ সভাপতি এস এম ফারুক বকত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিক, যুব দলের সিনিয়র আহবায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,পারভেজ ইকবাল,শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।