ফুলবাড়ীতে এমপি রেজওয়ানুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ. জেড. এম রেজওয়ানুল হক, এমপি’র সাথে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এ. জেড. এম রেজওয়ানুল হক। তিনি বলেন, “আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সমন্বিত উদ্যোগে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য এ. জেড. এম রেজওয়ানুল হক, এমপি। এ সময় উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই মতবিনিময় সভা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।