রাবি সায়েন্স ক্লাবের ১২তম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)- এর ১২তম কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরের একটি রেস্টুরেন্টে ‘আরইউএসসি ইফতার মাহফিল ২০২৬’ অনুষ্ঠানে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম এবং পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক সরকার উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সহ-সভাপতি মো. মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) এস. এম. সালমান সাব্বির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বি. এম. নাজমুছ সাকিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও রাবি সায়েন্স ক্লাবের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাবি সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো: আশরাফুল আলম, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি মো: আব্দুর রহিম, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো: আব্দুল লতিফ, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি কারিমা খাতুন ও নাজনীন আরা নিশু, সাবেক যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক মোছা: সাদিয়া সুলতানা এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব রায়হান ও আদনান কৌশিক।
ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ। এছাড়াও ক্লাবের সহ সভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সম্পাদকবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করা হয়। নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব বণ্টন এবং আগামীর কর্মপরিকল্পনার রূপরেখা উপস্থাপন করা হয়।