ধামইরহাটে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হাসপাতালে ১শত রোগীর মাঝে ইফতার বিতরণ
ধামইরহাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতালে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এনসিপির’র ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে ২৮ ফেব্রুয়ারী বাদ আছর ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা.মাহফুজ রহমান কে সাথে নিয়ে ১০০ জন রোগীকে ইফতার সামগ্রী বিতরণ করেন এনসিপি নেতৃবৃন্দ। বিতরণকালে এনসিপির উপজেলা আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল হাসান রিয়াদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।