উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি মিলন
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)-এর নেতৃবৃন্দ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে এমপি শফিকুল হক মিলন বলেন, তিনি দীর্ঘদিন ধরে পবা-মোহনপুরের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। জনগণের ভালোবাসা ও আস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি গুরুত্বের সঙ্গে দেখেন। এবিষয়ে লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এমপি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উন্নয়ন কর্মকাণ্ডকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তথ্যপ্রাপ্তিতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এ সময় আরটিজেএর সভাপতি শ.ম সাজু, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, সহ-সভাপতি আব্দুল জাবীদ অপু, কোষাধ্যক্ষ আবরার শাঈর, দফতর সম্পাদক রাকিবুল হাসান রাজিব, নির্বাহী সদস্য আহসান হাবীব অপু, শরিফুজ্জামান রয়েল, মোস্তাফিজুর রহমান সোহানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে এমপি সাংবাদিকদের সফলতা কামনা করেন এবং সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ধন্যবাদ জানান।