রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এছাড়াও তাদের কাছ থেকে ১৭ ড়ুভস হেরোইনও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর সন্তোষপুর এলাকার একটি বাড়িতে এই গাঁজা জব্দ করা হয়। এদিন রাত ১১টার দিকে র্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মজিবুর রহমান বকুল (৪৭) ও তার স্ত্রী সম্পা খাতুন (২৮)। তারা দুজনে পবা উপজেলার তুরাপুর মহানন্দাখালী গ্রামের বাসিন্দা। সন্তোষপুরের ওই বাসায় ভাড়া থাকতেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্তোষপুর এলাকায় একটি ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এসময় ১৩৬ কেজি গাঁজা, ১৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়াও সামসুল আলমের একজন পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পলাতকসহ দীর্ঘদিন থেকে গাঁজা ও হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানিয়েছেন। তাদের শাহমখদুম থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।