শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাকড

নিজস্ব প্রতিবেদক ২৪ অক্টোবর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৪ অক্টোবর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাকড

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ ঘটনায় শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে।


এ অবস্থায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।