শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

আত্রাই প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত প্রতিবন্ধী নারী (৩০) মৃত্যুর ঘটনা ঘটেছে । শনিবার (২৪ অক্টোবর) বিকেলে  উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণে ব্রিজের অদূরে  এই দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা  জানান , ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারী ছিটকে পড়ে। স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 


সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা  যায়নি। নিহত নারীর কাছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে। ঘটনার সময় তার পরনে গোলাপি রঙের থ্রি-পিস ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।