শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ এপ্রিল ২০২৬ ০৭:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ এপ্রিল ২০২৬ ০৭:২৩ অপরাহ্ন
আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও সমতা নারী কল্যাণ সংস্থা এবং লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত। 


শনিবার (১৮ এপ্রিল) নগরীর ঘোড়ামারাস্থ লফস কার্যালয়ে আলাচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মহিলা কমিশনার ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শাহীনুল হক মুন, এপিপি এ্যাডভোকেট কানিজ ফাতেমা, এ্যাড. নূসরাত মেহেজাবিন। আলোচনা সভায় ইউনিয়ন, উপজেলা এবং জেলা লিগ্যাল এইড এইড কমিটির কর্তৃক আইনী সহযোগীর অভিজ্ঞতা, আদালতে নারীর জেন্ডার সংবেদনশীল পরিবেশের বর্তমান অবস্থা, জেন্ডার সংবেদনশীল পরিবেশ এবং আইনী প্রতিকার সহজ লভ্য করতে আইনজীবিদের করণীয় বিষয়ে আলোচনা হয়।


সভায় উম্মুক্ত আলোচনায় অংশ নেন আইনজীবি নার্গিস জাহান, দুলালী খাতুন সোনিয়া, সাবরিনা আক্তার, ড. আওরঙ্গজেব কাকন, আইনজীবি ইসমত আরা শিলা, আজিজা সুলতানা মৌসুমি, শামীম আক্তার মায়া, মোঃ আশিকুজ্জামান, এস.এম শফিকুল ইসলাম, মীর ইসমাইল আলী, শারমিন সুলতানা অরিন, মোঃ গালিব। এছাড়া নারী নেত্রী নুরিয়া খাতুন, হোসনে আরা, ডিএমকেএস এর পরিচালক রহিমা বেগম, শিবপুর মহিলা সংস্থার সভাপতি মুক্তি খাতুন আলোচনায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিস্রা চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ (স্মৃতি) প্রমুখ। সভা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা, নিমাই চন্দ্র সরকার, খান ফাউন্ডেশন।