রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সিংড়ায় নবাগত ওসি রফিকুলের মতবিনিময়

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন
সিংড়ায় নবাগত ওসি রফিকুলের মতবিনিময়

নাটোরের সিংড়া থানায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সিংড়া থানায় ওসির নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সিংড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূল এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়। নবাগত ওসি উপজেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকুল হোসেনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক।


নবাগত ওসি রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সিংড়া থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ করতে পুলিশ এবং সাংবাদিকদের মিলে মিশে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমন সহজ হবে।