রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

শিবগঞ্জ প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রফিকুল ইসলাম (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত রফিকুল ইসলাম হলো শিবগঞ্জ উপজলার কানসাট  ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত আলহাজ ওয়াজেদ আলির ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ একাডেমীর মোড়ে। 


জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার একাডেমীর মোড়ে কানসাট থেকে বাইসাইকেল যোগে শিবগঞ্জ প্রাণিসম্পদ হাসপাতাল আসার পথে বিপরীত থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন। ঘটনাটি নিশ্চিত করেন কানসাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাাদ।


এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজিত জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পারিবারিক কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।