খাল খননের মাধ্যেমে দেশের কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে : হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জিয়াউর রহমান সাহেব আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে কর্মসূচি উনি গ্রহণ করেছিলেন। আজকে দেরিতে হলেও দেশের মানুষ দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই খাল খনন কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।
তিনি শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২ টার দিকে নাটোর সদরের হালসা হেলেঞ্চা খাল পুনখনন ও ভাদুড়ী যামিনী খালখননের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এদেশের কৃষক মানুষ কিসের উপর নির্ভরশীল এবং কিসে হচ্ছে আমাদের একমাত্র ভরসা এদেশের কৃষক বাঁচলেই দেশ বাঁচবে বাংলাদেশে একসময় মাত্র একটা ফসল হতো আমন ধানের ফসল তিনটা ফসল যে উৎপাদন হচ্ছে এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এই অবদানের ধারাকে অব্যাহত রাখার জন্য এই খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে।
এইটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে বাংলাদেশে খরার সময় এখন পানি নাই ফারাক্কা বন্ধ তিস্তা বন্ধ পানি নাই হাহাকার এগুলো থেকে মুক্তি জন্যই তারেক রহমান সাহেব খাল খনন শুরু করেছে। এই খাল খননের মাধ্যমে পানিকে রিজার্ভ রেখে কৃষকের ভাগ্যকে পরিবর্তন করবে বলে আমি মনে করি।
খাল খননের ব্যয় প্রায় দুই কোটি টাকা। এর আগে তিনি রাহবারে হারামাইন ট্যুরস এন্ড ট্যাভেলস হজ্ব প্রশিক্ষনের কর্মশালার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন সহ বিএনপির নেতৃবৃন্দ।