মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন
সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁর সাপাহারে নিউক্লিয়াস ক্যাডেট একাডেমি কর্তৃক  ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় নিউক্লিয়াস ক্যাডেট একাডেমী মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান (লাবু)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মো. মোতাহার শাহ চৌধুরী,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম, মো. মিজানুর শাহ চৌধুরী ও মো. শাহ আলম, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামসুল কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম,সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাকারিয়া আলম, মাওলানা মো. কাওছার হোসেন ও নিউক্লিয়াস ক্যাডেট একাডেমীর পরিচালক এমদাদুল হক মিলন, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ।