রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ইজিবাইকের ধাক্কায় আব্দুর রহিম রিয়াদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জোনাইল-রাজাপুর আঞ্চলিক সড়কের উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম দিঘইর গ্রামের শাহ আলমের ছেলে। সে দিঘইর প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।


বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, সকালে রহিম সড়কটি পার হয়ে দোকানের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।