রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বাঘায় প্রবেশপত্র পেলো সেই ৩৯ এসএসসি পরিক্ষার্থী

বাঘা প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ১০:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ১০:০২ অপরাহ্ন
বাঘায় প্রবেশপত্র পেলো সেই ৩৯ এসএসসি পরিক্ষার্থী

বাঘায় সেই ৩৯ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন শেষে প্রবেশপত্র (এডমিড কার্ড) দেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) তাদের ফরম পূরণ সম্পন্ন করে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যক্ষ কামরুজ্জামান। 


জানা গেছে, আগামি ২১ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার মাত্র ৬ দিন বাকি থাকতে শিক্ষার্থীরা জানতে পারেন তাদের ফরম পূরণ হয়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন করে ফরম পূরণ সম্পন্ন করেন। ফরম পূরণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের মাঝে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে।


শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের মোট পরিক্ষার্থী ৪০ জন। এদের মধ্যে একজন শিক্ষার্থীর ফরম পুরণ হলেও, পূরণ হয়না ৩৯ জন শিক্ষার্থীর। এর সাথে নবম শ্রেণির ৩৪ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়েছে।  ফরম পূরণ ও ৩৯ জন শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে।


এ বিষয়ে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, পরীক্ষার্থীদের ফরম পূরণ থেকে কীভাবে বাদ পড়েছিল বুঝতে পারিনি। জানতে পেরে অবশেষে কলেজ পরিদর্শক এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের ‘রেজিস্ট্রশন ও ফরম পূরণ সস্পন্ন করে অ্যাডমিট কার্ডও দেওয়া হয়েছে।’ শনিবার (১৮ এপ্রিল) অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়।


রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, চেয়ারম্যান স্যারের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।  


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।