বুধবার, মে ০৬, ২০২৬

শিবগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহতের পরিবার পেলো আর্থিক সহায়তা

শিবগঞ্জ প্রতিনিধি ০৬ মে ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৬ মে ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
শিবগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহতের পরিবার পেলো আর্থিক সহায়তা

শিবগঞ্জে বজ্রপাতে ধান কাটা এক শ্রমিক নিহতের পরিবার পেলো আর্থিক সহায়তা। বুধবার (০৬ মে) সন্ধ্যায়  শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা একবরপুর গ্রামে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান উপস্তিতির হয়ে নিহত রফিক উদ্দিনের বিধবা স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।এসময় বিনোদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন ও সাবেক ইউপি সদস্য এসলাম আলি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।  


উল্লেখ্য,  বুধবার (৬ মে ) সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মাকলাহাট এলাকায় ধান কাটার সময় রফিক উদ্দিন আকস্মিক বজ্রপাতে নিহত হয়।