শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা

সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা

চাঁদা আদায়ের চেষ্টাব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের বহন করা একটি মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার টাকা নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে নবীনগর-রাধিকা সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একসঙ্গে একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন।


পথে আলীয়াবাদ মোড়ে মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা জরুরি পরিষেবার আওতায় উল্লেখ করে ইজারার আওতামুক্ত জানান ওই যুবককে। এসময় ওই যুবক সাংবাদিকদের মাইক্রোবাসটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।পরে বিপ্লব এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারার জন্য উদ্যত হন। এসময় বিপ্লব নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভীতি প্রদর্শনেরও চেষ্টা করেন।


ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইএনও এবং এমপি বলেছেন ইজারা বাতিল করবেন।’নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, ‘সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।’সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে বলছি ইজারা বাতিল করার জন্য।’


তথ্যসূত্র: জাগোনিউজ