নাটোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ও সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর যৌথ আভিযানিক দল বুধবার (৬ মে) রাত ৮:৪৫ ঘটিকায় নাটোর সদর থানার তেবাড়িয়া ইউনিয়নের বনবেলঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী পাবনার ঈশ্বরদী থানার সাহাপুরের মো. সিরাজের ছেলে মো. রেজাউল করিম (৪৬)। এ সময় গাজা ছাড়াও আসামীর কাছ থেকে মোবাইল ফোন ১ টি এবং মোটর সাইকেল ১টি জব্দ করা হয়।
ধৃত আসামি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। আসামির বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।