শনিবার, মে ০৯, ২০২৬

পোরশায় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০৭ মে ২০২৬ ০১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০৭ মে ২০২৬ ০১:০৭ অপরাহ্ন
পোরশায় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা

নওগাঁর পোরশায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ-১  (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম। বক্তব্য রাখেন যুবদল নেতা আবুল কালাম আজাদ, আব্দুর রাকিব, সালাউদ্দীন আহম্মেদ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে উপজেলা দলিল লেখক সমিতির পক্ষে সভাপতি সুলতান আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।  ##