শনিবার, মে ০৯, ২০২৬

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি: ০৭ মে ২০২৬ ০১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি: ০৭ মে ২০২৬ ০১:০৯ অপরাহ্ন
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পিরের ঢালান এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন পথচারি নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি পুঠিয়া ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে সেন্টু (২৫)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, রাত ১২ টার দিকে নিহত সেন্টু বানেশ্বর থেকে পায়ে হেঁটে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। রাতের অন্ধকারে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া মেডিকেলে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার বাদি না হওয়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।