সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নগরীতে ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন
নগরীতে ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে কর্ণহার, দামকুড়া, মতিহার ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার করমজা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো: সোনাতন আলী (৪৬); দামকুড়া থানার বাঘাইপুকুর (নতুন কসবা) গ্রামের মো: জুলমতের ছেলে মো: আনোয়ার হোসেন (৩৩) এবং একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: হাসিবুল (৩২); মতিহার থানার খোঁজাপুর গ্রামের মো: সালাউদ্দিনের ছেলে মো: সিজান আলী (২২) ও একই থানার ধরমপুর গ্রামের মো: আবু হানিফের ছেলে মো: শ্রাবন ওরফে শাওন (২৪); এবং বেলপুকুর থানার বেলপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো: রাহেনুল ইসলাম (৪৫)। গ্রেপ্তারকৃত সকল আসামিই রাজশাহী মহানগর এলাকার বাসিন্দা।


বুধবার ( ৬ মে) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কর্ণহার থানার করমজা এলাকা থেকে সোনাতনকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে দামকুড়া থানার বাঘাই পুকুর (নতুন কসবা) এলাকা থেকে আনোয়ার ও হাসিবুলকে আটক করা হয়। এছাড়া, মঙ্গলবার (০৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়া এলাকা থেকে সিজান ও শাওনকে আটক করা হয়। অন্যদিকে, বুধবার (৬ মে) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকা থেকে রাহেনুলকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ১৮৫ গ্রাম গাঁজা, ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি সোনাতনের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ১টি এবং রাহেনুলের বিরুদ্ধে বেলপুকুর থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। 


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।