শনিবার, আগস্ট ২২, ২০২৬

সারা দেশে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে

সোনার দেশ ডেস্ক ০৪ জুন ২০২৬ ০১:৩০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ জুন ২০২৬ ০১:৩০ অপরাহ্ন
সারা দেশে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে

প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ৮টি বিভাগ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে।

এর মধ্যে গরু ও মহিষ ৪৮ লাখ ৬৪ হাজার ১৫৮টি, ছাগল ও ভেড়া ৪৫ লাখ ২ হাজার ২৩৩টি। এ ছাড়া অন্যান্য পশু রয়েছে ১ হাজার ২৭টি। 

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের এ তথ্য জানান।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট