শনিবার, আগস্ট ২২, ২০২৬

টাঙ্গাইলে নিখোঁজ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

সোনার দেশ ডেস্ক ০৪ জুন ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ জুন ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন
টাঙ্গাইলে নিখোঁজ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চারদিন পর বিল থেকে যুবদল কর্মী মিন্টু খানের মরদেহ উদ্ধার হয়েছে। 

বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার কাউনটার বিল থেকে মিন্টুর মরদেহ উদ্ধার হয়। তিনি আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। 

নিহতের পরিবার সূত্র জানায়, মিন্টু গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। 

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, মিন্টু নিখোঁজ হওয়ার পর সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছিল। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বিল থেকে বুধবার মধ্যরাতে মিন্টুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

তথ্যসূত্র: রাইজিংবিডি