শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার রায় পড়া চলছে
মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার রায় পড়া শুরু হয়েছে।
রোববার (০৭ জুন) বেলা ১১টা ৫ মিনিটের দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় পড়া শুরু করেন।
হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ রায় ঘোষণা হচ্ছে। গত ১৯ মে শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয়।
এর আগে গত বৃহস্পতিবার এ মামলায় যুক্তিতর্কের শুনানি শেষ হয়।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে এজলাসে তোলা হয়।
বেলা ১১টার আগে তাদের মহানগর দায়রা জজ আদালত ভবনের পঞ্চম তলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কাঠগড়ায় রাখা হয়।
এদিকে রামিসা হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সকাল ৮টা ৫০ মিনিটে মামলার প্রধান আসামি সোহেল রানাকে ও আরেক আসামি স্বপ্না আক্তারকে সকাল ৮টা ৩০ মিনিটে কারাগার থেকে মহানগর আদালতে আনা হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ