শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে সিসিবিভিও কর্মীবৃন্দের ও.আই.ও. রির্ফেসার্স ও পরিবীক্ষণ পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ন
রাজশাহীতে সিসিবিভিও কর্মীবৃন্দের ও.আই.ও. রির্ফেসার্স ও পরিবীক্ষণ পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ

রোববার (১৯ জুলাই) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে, এমডিএফ-এর ফ্যাসিলিটেশনে এবং ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় এনজিও ফোরাম ফর পাবলিক প্রশিক্ষণ কক্ষে সিসিবিভিও কর্মীবৃন্দের ৩ দিনব্যাপী ও.আই.ও. রির্ফেসার্স ও পরিবীক্ষণ পদ্ধতি শক্তিশালীকরণ প্রশিক্ষণ আরম্ভ হয়। প্রশিক্ষণে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র বিভিন্ন পর্যায়ের ১৫ জন কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দিনে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মোহাঃ আবদুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল, ও এমডিএফ প্রতিনিধি মাহবুবা হক কুমকুম। উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের শিখনে উৎসাহ প্রদান করেন ও শুভকামনা জ্ঞাপন করেন।

প্রশিক্ষণের আজকের আলোচ্য বিষয়, “আউটকাম ইমপ্যাক্ট ওরিয়েনটেশন (ও.আই.ও) বিষয়ক প্রাথমিক ধারণা, পরিবর্তন তত্ত্ব ও ব্রেড ফর দি ওর্য়াল্ডের দৃষ্টিভঙ্গি এবং ইফেক্ট চেইন”। প্রশিক্ষণটি পরিচালনা ও সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এমডিএফ প্রতিনিধি মাহবুবা হক কুলসুম।