মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নওগাঁর মান্দা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন মণ্ডল ও মোখলেসুর রহমান কামরুল।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধ, জনসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার মুখ্য উপদেষ্টা ডা. ইকরামুল বারী টিপু উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।