বাগমারায় গ্রাম-আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২০জুলাই) দুপুরে গ্রাম-আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল বারি সরদার।
ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগীতায় বাংলাদেশ গ্রাম-আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অধীন এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় রয়েছে।
সভাটি পরিচলানা করেন, গ্রাম আদালত বাগমারার সমন্বয়কারী নারায়ন চন্দ্র অধিকারী ও রবিউল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।