শনিবার, আগস্ট ২২, ২০২৬

নওগাঁয় ছয় বছরের ফেন্সিডিল ধ্বংস

নওগাঁ প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
নওগাঁয় ছয় বছরের ফেন্সিডিল ধ্বংস

নওগাঁয় ছয় বছর যাবত জেলার বিভিন্ন স্থানে অভিযানের সময় উদ্ধার করা এবং মাদককারবারীদের কাছ থেকে জব্দ করা বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস করেছে জেলা প্রশাসন। 

সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার মেশিন দিয়ে প্রকাশ্যে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানান ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১টি মামলায় এই ফেন্সিডিলগুলো জব্দ করা হয়েছিল। যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস। জেলার বিভিন্ন স্থান থেকে মাদককারবারীদের কাছে থেকে এসব মাদকদ্রব্য (ফেন্সিডিল) মাদক জব্দ করা হয়েছিল। মামলার পর এসব মাদকদ্রব্যগুলো মালখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে সকলের উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিসের টিম সহযোগিতা করে।