শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২০ জুলাই ২০২৬ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ জুলাই ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
নগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে মহানগরীর কাটাখালী থানার কুখন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার রনহাট গ্রামের মো: এরশাদ আলীর ছেলে মো: হৃদয় (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।