নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। একই আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকার মৃত কাদেরের ছেলে টুটুল (৩৪) এবং একই এলাকার মোঃ রাকার ছেলে রহিদ (২৫)-কে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করেন।
জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিদ্বয়কে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদক-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং আইন বাস্তবায়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।