শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট মা মেয়েসহ তিনজনের মৃত্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২১ জুলাই ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২১ জুলাই ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট মা মেয়েসহ তিনজনের মৃত্য

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ার‌ম্যান হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিম খাতুন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ একরামুল হোসাইন  জানান, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়ে ছিলো। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি  আরও  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।