কেশরহাট বণিক সমিতির নির্বাচন বৃহস্পতিবার
কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার । এতে সভাপতি পদে নড়ছেন বিএনপি সমর্থিত সার ব্যবসায়ি শফিকুল ইসলাম (ছাতা প্রতীক) এবং জামায়াত সমর্থিত মুদিও ব্যবসায়ি শরিফুল ইসলাম (চেয়ার প্রতীক)। এ দুজনই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে স্থানীয়দের ধারনা। এছাড়াও সাধারণ সম্পাদক পদে নড়ছেন বিএনপির সতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী বাচ্চু (আনারস প্রতীক) ও মহসিন আলী (আম প্রতীক)। এ পদে জামায়াত সমর্থিত একক প্রার্থী আবুল কালাম আজাদ ( মোরগ প্রতীক) নিয়ে নড়ছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে নড়ছেন এনামুল হক ও সাহিনুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী ও আবদুল কাদের। কোষাধাক্ষ্য পদে মাহাবুব আলম ও হাজি সোহরাব হোসেন। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও আবুল কালাম। ধর্ম বিষয়ক সম্পাদক পদে বুলবুল হোসেন ও হাজি রবিউল ইসলাম।
প্রচার সম্পাদক পদে সাজ্জাদ হোসেন ও আতিকুর রহমান। সংস্কৃতি সম্পাদক পদে আবদুর রাজ্জাক সুমন ও আবদুল্লাহ বিন কারিম। ক্রিড়া সম্পাদক পদে রাফিউল ইসলাম তুহিন ও আতিকুর রহমান সবুজ ।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নড়ছেন হাফিজুর রহমান,কামাল হোসেন, মোখলেসুর রহমান, খোন্দকার হাফিজুর রহমান, সুজন সরকার, আজিজুল হক, বাবু হোসেন, একরামুল হক, জাহিদুল ইসলাম এবং রাসেদুজ্জামান রনি।
উল্লেখ্য, মোট ভোটার সংখ্যা ১৫৫৬ জন। মোট ১৫টি পদে ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এদিকে কেশরহাট বণিক সমবায় সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবুহেনা মোহাম্মদ কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি সোনার দেশ পত্রিকার প্রতিনিধিকে জানান, ২৩ জুলাই ২০২৬ ইং বৃহস্পতিবার সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য কেশরহাট উচ্চবিদ্যালয় স্থান নির্ধারণ করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্রে মোট ৮ বুথ থাকবে। ভোটগ্রহণে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক আমজাদ হোসেন। মঙ্গলবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত বন্ধ থাকবে।
ভোটকেন্দ্রের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করবেন। এছাড়াও মাননীয় সংসদ সদস্য, ইউএনও মহোদয় এবং অনুমোদিত গণমাধ্যমের সংবাদ কর্মীরা পর্যবেক্ষণ করবেন। সকলের সহযোগিতায় ভোটগ্রহণ কার্যক্রম প্রাণবন্ত হবে বলে আশাবাদী তিনি।