শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে জমি দখল ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ২১ জুলাই ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ জুলাই ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
নগরীতে জমি দখল ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে পৈত্রিক ও ওয়ারিশসূত্রে পাওয়া জমি দখল ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল চারটায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।   

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, মহানগরীর রাজপাড়া থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু একটি কাল্পনিক নাটক সাজিয়ে বসতভিটা জোরপূর্বক ও অন্যায়ভাবে দখলে নেওয়ার জন্য ভূমিদস্যু রঞ্জু, পারভীন, রকি, মনিকার নামে জাল ওয়ারিশ সনদ তৈরি করে দেয়। পরবর্তীতে ওয়ারিশ সনদের মাধ্যমে বর্ণিত ভূমিদস্যুরা ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বসতভিটা দখলে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা সুনির্দিষ্ট প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভূমিদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

মানববন্ধনে বক্তব্য দেন জমির ওয়ারিশ লক্ষ্মীপুর ঝাউতলা এলাকার বাসিন্দা ফাতেমা বেগম লিনা, রুহুল আমিন বাবলু, নাদিরা বেগম লিপি, ফাতেমা বেগম নীলা, দিদারুল ইসলাম প্রমুখ।