শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে দিনব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণায় আলোচনা ও সাংস্কৃতিক

নাটোর প্রতিনিধি ২১ জুলাই ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২১ জুলাই ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
নাটোরে দিনব্যাপী দুর্নীতিবিরোধী  প্রচারণায় আলোচনা ও সাংস্কৃতিক

নাটোরে দিনব্যাপী দুর্নীতিবিরোধী সচেতনতামূলক প্রচারণা বিষয়ক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহযোগিতা, কারিগরি সহযোগিতায় নাগরিকতা জিএফএ। বাস্তবায়নে খান ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থার আলো আয়োজনে

নাটোর থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি  বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় সদর থানার সামনে এসে শেষ হয়। পরে থানার মাঠে খাঁন ফাউন্ডেশনের বাস্তবায়ন ও স্থানীয় আলো সংস্থা সহযোগিতায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন, দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আততাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম,আলো সংস্থা নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খাঁন ফাউন্ডেশনের ভয়েস্ ফর চেইঞ্জ নাটোরে জেলা প্রকল্প অফিসার শামীমা লাইজু নীলা,খান ফাউন্ডেশন ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার ইকবাল কবীর প্রমুখ। পরে  নাটোর  পুলিশ লাইন্স স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সোমা দিঘীর নৃত্য ও ভলামন বাউল সংঙ্গের এক  মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের  মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।