শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২১ জুলাই ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ জুলাই ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
নগরীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম  হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার নতুন বুথপাড়া (৩০ নং ওয়ার্ড) গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: জহুরুল ইসলাম মিন্টু (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি অটো রিক্সা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।