নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করে।
অভিযানকালে বোয়ালিয়া থানাধীন নওগাঁ রোড রেলগেট এলাকা থেকে একই থানার হাদিরমোড়, বৌবাজার এলাকার মৃত আসাদ আলীর ছেলে মো. রানা ইসলাম (২৬)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১)(৫) ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।