বাঘায় শয়ন ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
বাঘায় নিজ শয়ন ঘর থেকে স্বামী মনিরুল ইসলাম (৪৫) ও স্ত্রী স্বপ্না বেগমের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে নিজ বাড়ি থেকে এই দুটি লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মনিরুল ইসলাম একজন ভ্যান চালক তারা নিঃসন্তান দম্পতি। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যার বাড়ি আসেন। স্বামী-স্ত্রী ছাড়া এই বাড়িতে কেউ আর থাকে না। তাদের লাশের পাশে ঘাস মারা বিষের বোতল পাওয়া গেছে। পুলিশ ধারণা করছেন, তারা উভয়ে এই ঘাষ মারা বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে। তবে কী কারণে আত্মহত্যা করতে পারে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি। মনিরুল ইসলাম আরিফপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের সন্তান।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর ডাইরি করে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুপুরে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।